রেজা কিবরিয়াকে চিঠি দিয়ে গণঅধিকার পরিষদকে ডেকেছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ২১:১৬আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২১:১৬

নিবন্ধনের জন্য আবেদন করা গণঅধিকার পরিষদকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির ‘আহ্বায়ক’ ড. রেজা কিবরিয়াকে দেওয়া এই চিঠিতে দলটির আহ্বায়ক, সদস্য সচিব ও দফতর সম্পাদককে আগামী ১০ জুলাই বিকাল ৩টায় ইসির ‘রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই কমিটি’র সঙ্গে দেখা করতে বলা হয়েছে।

ইসির উপসচিব ও ‘রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই কমিটি’র আহ্বায়ক মো. আব্দুস সালামের সই করা  চিঠিতে বলা হয়েছে, ‘‘নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্ধারিত কমিটি ‘গণঅধিকার পরিষদ’ নামের রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য আগামী ১০ জুলাই পুনঃযাচাই করবেন। বর্ণিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট দলের আহ্বায়ক, সদস্য সচিব ও দফতর সম্পাদককে প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ উপস্থিত থাকার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’’

প্রসঙ্গত, রাজনৈতিক দলের নিবন্ধন প্রদানে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ১২টি দলকে চূড়ান্ত করে— সেই সব দলের দলীয় কার্যালয়সহ অন্যান্য তথ্যাদি যাচাই করছে। গণঅধিকার পরিষদ এই ১২টি দলের মধ্যে রয়েছে। ইসি সূত্রে জানা গেছে, দলটির বিষয়ে এরইমধ্যে দুই দফা যাচাই করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন পেতে আগ্রহী এবং প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হওয়া একাধিক দলকেই ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গণঅধিকার পরিষদকেও ডাকা হয়েছে।

তবে দলটির একাধিক নেতা জানিয়েছেন, শীর্ষ দুই পদধারীর মতবিরোধের কারণে আহবায়ক রেজা কিবরিয়াকে বহিষ্কার করে যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছে এক পক্ষ। এরই পরিপ্রেক্ষিতে গত ৪ জুলাই রেজা কিবরিয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এক চিঠিতে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদনে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুরের সব দলিলাদি উপেক্ষা করতে বলেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ১ জুলাই দলের যুগ্ম আহ্বায়ক ও দফতর সম্পাদক শাকিলুজ্জামানের সই করা প্রেসবিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি উল্লেখ ছিল। দলের আহ্বায়ক হিসেবে স্বেচ্ছাচারিতা বা অন্যায়ভাবে তিনি বহিষ্কৃত হতে পারেন না। তিনি সদস্য সচিব নুরুল হক নুরের জমা দেওয়া সব দলিল উপেক্ষা করার জন্য সিইসিকে অনুরোধ করেন।

/ইএইচএম/এপিএইচ/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি