নির্বাচন কমিশন ঘেরাও করতে যাচ্ছে গণঅধিকার পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৩:১৯আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৩:১৯

রাজপথের সক্রিয় রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না দিয়ে সরকারের অনুগত ও গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় সৃষ্ট নামস্বর্বস্ব দুটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করার অভিযোগ এনে এর প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করতে যাচ্ছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের প্রতীম-জামান টাওয়ারে নিচ থেকে বেলা ১২টার দিকে তারা মিছিল নিয়ে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের দিকে রওনা হন। এসময় অধিক সংখ্যক পুলিশের উপস্থিত দেখা যায়।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আজ প্রশাসনসহ পুলিশ ভাইদের অনুরোধ করবো, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে এখান থেকে মিছিল নিয়ে যাবো। আমরা আজ সরকার পতনের চূড়ান্ত দফা আদায়ে নামিনি। আমরা ইসির প্রতি ধিক্কার জানিয়ে, প্রতিবাদ জানিয়ে কমিশন অভিমুখে যেতে চাই।’

তিনি বলেন, ‘আপনারা (আইনশৃঙ্খলা বাহিনী) সর্বোচ্চ নির্বাচন কমিশন ঢুকতে আমাদের বাধা প্রদান করতে পারেন। এর আগে রাস্তায় কোথাও বাধা দিয়ে, উসকানি দিয়ে পরিস্থিতি অবনতি করবেন না। এখানে যারা আছে সবাই ছাত্র-যুবক-তরুণ। এই অদম্য তারুণ্যেকে বন্দুকের নল দেখিয়ে কামানের ট্যাংক দেখিয়ে দমানো যাবে না। আপনারা যদি উসকানি দেন তাহলে পরিস্থিতি খারাপ হবে।’

মিছিলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতারাও উপস্থিত রয়েছেন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী