তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি গণঅধিকার পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ১৩:৪৩আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৬:২৮

তত্ত্বাবধায়ক সরকাররের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া)। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকলে তারা আর ক্ষমতায় আসতে পারতো না। আমাদের দাবি একটাই– এই সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন।’

রেজা কিবরিয়ার স্বাক্ষরের মধ্য দিয়ে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা করা হয়

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে সেতুর মাধ্যমে ক্ষমতায় গেছে, সেটাকেই পুড়িয়ে ফেলছে। এটা আমরা হতে দেবো না। একটা সুষ্ঠু ভোটে অংশগ্রহণের জন্য মানুষকে সুযোগ দিতে হবে। জনগণের রায়েই সুষ্ঠু ভোট হবে। আমাদের লক্ষ্য, এক সপ্তাহের মধ্যে এক লাখ সই সংগ্রহ করা।’

এ সময় ড. রেজা কিবরিয়ার স্বাক্ষরের মধ্য দিয়ে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা করা হয়।

কর্মসূচিতে আরও ছিলেন– দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, জিসান মাসুদ, যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান, আতাউল্লাহ প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী