সাইবার সিকিউরিটি আইন ‘নতুন বোতলে পুরনো মদ’: বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ১৭:০৯আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭:০৯

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে ‘সাইবার সিকিউরিটি আইন ২০২৩’ প্রণয়ন জনগণের সঙ্গে চরম প্রতারণা। এই আইন বর্তমান আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনকে দীর্ঘায়িত করার নীল নকশা এবং এটা ‘নতুন বোতলে পুরনো মদ’ চালানোর হীন প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

মঙ্গলবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের কোনও ধারাই বাতিল করা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের সব ধারাই সাইবার সিকিউরিটি আইনে তো থাকছেই, উপরন্তু প্রস্তাবিত নতুন আইনে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। যা বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষদের হয়রানি এবং বিরোধী মত দমনে, মুক্ত চিন্তা ও মত প্রকাশকে বাধাগ্রস্ত করবে।’

বিবৃতিতে তিনি ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ এর নাম বদল করে ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩’ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, দেশবাসী নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার নয় পুরোটা বাতিল চায়। তাই টালবাহানা না করে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালাকানুন বাতিলের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
ডিজিটাল আইন পুনর্বিবেচনার দাবিমত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তা এখনও ঝুঁকিপূর্ণ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি