পত্রিকার রিপোর্টকে ভারতের অবস্থান মনে করা ভুল হতে পারে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৪:৪৬আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৪:৪৬

গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদনকে বাংলাদেশ ও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে ভারত সরকারের রাজনৈতিক অবস্থান হিসাবে বিবেচনা করাটা ভুল হতে পারে; তা হবে নিছক সরলীকরণ।’

রবিবার (২০ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, ‘আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রিক বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ সম্পর্কে মন্তব্যের ক্ষেত্রে ভারতের নীতিনির্ধারকরা এবার দৃশ্যমানভাবে অনেক সতর্ক ও সাবধানী। বেশ কিছুকাল ধরে তারা বলে আসছেন যে, ভারত বিশেষ কোনও দল নয়, বাংলাদেশের জনগণ ও এখানকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। আগামী নির্বাচনসহ গোটা বিষয়কে তারা এবার যৌক্তিকভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবেই বিবেচনা করার কথাও বলে আসছে তারা।’

বিবৃতিতে তিনি বলেন, ‘২০১৪ ও  ২০১৮ সালে ভারত সরকার যেভাবে আওয়ামী লীগের একতরফা জালিয়াতির নির্বাচনে অপ্রত্যাশিতভাবে সহযোগীর ভূমিকা পালন করেছিল, এবার তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সেই অবস্থান থেকে সরে আসছে বলে অনুমান করা যায়। তারপরও তারা যদি আরও একবার শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার পক্ষে মার্কিন প্রশাসনের কাছে কোনও কুটনৈতিক নোট প্রেরণ করে তা হবে দুর্ভাগ্যজনক ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।’

বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতের সরকার ও তাদের জনগণ এবার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনসহ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াবে- এটাই কাম্য। ভোটের নিয়মতান্ত্রিক পথে আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বরং সৌহার্দ্য ও সহযোগিতা নতুন  মাত্রা পেতে পারে।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী