সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া, চীন ও ভারত

হবিগঞ্জের ঘটনায় পুলিশের ওপর স্যাংশন আসবে: রেজা কিবরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৩, ২০:১৫আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২০:৩৪

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া অভিযোগ করে বলেছেন, হবিগঞ্জে বিএনপির নেতাকর্মীরা একটা শান্তিপূর্ণ মিছিল করেছিল, সেখানে পুলিশ হামলা করেছে। আমি আশা করি যুক্তরাষ্ট্র ভিসানীতি স্যাংশনে ওই এলাকার ওসি-এএসপি-এসপি-ডিসির নাম আসবে।

তিনি আরও বলেন, রাশিয়া, চীন ও ভারত এই সরকারের অবৈধ কার্যক্রমকে প্রকাশ্যে ও গোপনে সমর্থন দিচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এসব দেশের আধিপত্য, আগ্রাসন দেশের মানুষ মেনে নেবে না। শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে।

শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কালো পতাকা মিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মন্তব্য করে রেজা কিবরিয়া বলেন, তাদের চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। কোথাও পালানোর পথ নেই, কারণ গণতান্ত্রিক বিশ্বে তাদের কোনও বন্ধু নেই। সব দরজা বন্ধ।

রেজা কিবরিয়া বলেন, এই সরকারের গণতান্ত্রিক বিশ্বে কোনও বন্ধু না থাকলেও চীন, রাশিয়া ও ভারতের মতো কিছু সাম্প্রদায়িক, একনায়কতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রের সমর্থন পাচ্ছে। এসব রাষ্ট্রের কুশীলবরা প্রকাশ্যে-গোপনে এ সরকারকে আশকারা দিচ্ছে। এসব দেশ বিগত ১৫ বছর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতিতে বামপন্থি আগ্রাসন চালিয়েছে। যার প্রমাণ গণতান্ত্রিক বিশ্বের কাছে আছে।

বিদেশিদের হুঁশিয়ার করে তিনি বলেন, আমরা ওই সব ফ্যাসিস্ট রাষ্ট্রকে বলতে চাই; আমরা বেঁচে থাকতে এ দেশে ভিনদেশি আধিপত্য-আগ্রাসন মেনে নেবো না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটের অধিকার, মানবাধিকার ও সুশাসনের জন্য প্রাণপণ লড়াই-সংগ্রাম করবো।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লার সঞ্চালনায় আরও বক্তব্য বিভিন্ন নেতাকর্মী।

/এসটিএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি