‘যুক্তরাষ্ট্র বিএনপি জামায়াত ও হেফাজতকে রুখবে ওয়ার্কার্স পার্টি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৭

যুক্তরাষ্ট্র, বিএনপি, জামায়াত ও হেফাজতকে রুখে দেবে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির নেতারা। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শাহবাগে আয়োজিত সমাবেশে এ কথা বলেছ্নে তারা।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির নেতারা উল্লেখ করেন, এই সেই আমেরিকা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এই আমেরিকা এদেশে ১৯৭৪ সালে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় মদদ দিয়েছিল। গত কয়েক বছর ধরে ল্যাটিন আমেরিকা থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ দখল করে সরকার বদলে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে লিবিয়া এবং ইরাককে।

তারা বলেন, ইরানকে ধ্বংস করার সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র। এখন কালো থাবা বাড়িয়েছে বাংলাদেশের দিকে। আমরা বাঙালি বীরযোদ্ধা জাতি, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা দেশ ধ্বংসের পাঁয়তারা পরোয়া করি না। মার্কিন ও তার দালাল বিএনপি, জামায়াত, হেফাজতকে আমরা রুখবোই।

সমাবেশে নেতারা আরও বলেন,  দেশের উন্নয়ন ও অগ্রগতি আমাদের গর্বিত জাতিতে পরিণত করেছে। সমৃদ্ধির পথে দ্রুত পায়ে এগিয়ে চলেছি আমরা। দেশ পরিচালনায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আমরা চলতে চাই। এ ব্যাপারে বিদেশি অপশক্তির অযথা অন্যায়ভাবে নাক গলানো আমরা মানবো না।

দলের শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ডের সম্পাদক অধ্যাপক সুমন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বাহ আলী খান কলিন্স,মহানগর দক্ষিণের আহ্বায়ক কিশোর রায়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ওয়ার্কার্স পার্টির বরিশাল কার্যালয়ে ভাঙচুর-লুট
ওয়ার্কার্স পার্টির বিবৃতি‘গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ, অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে’
ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের