‘সাত দিনে নির্ধারণ হবে দেশে ফ্যাসিবাদ নাকি জনগণের শাসন চলবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ১৮:০৭আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২১:৫৪

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, আগামী সাত দিনের মধ্যে নির্ধারণ হবে এই দেশে ফ্যাসিবাদ নাকি জনগণের শাসন চলবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নাগরিক অধিকারের স্বাধীনতা’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারবিরোধী এক দফা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এ মানববন্ধন করে সংগঠনটি।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘আজ দেশ এক ক্রান্তিলগ্নে এসে পৌঁছেছে। আগামী সাত দিনের মধ্যে নির্ধারণ হবে এই দেশে ফ্যাসিবাদ চলবে না জনগণের শাসন চলবে। কারণ এই সরকার একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে। যত চেষ্টাই করুন এই দেশের মানুষ আপনাকে (শেখ হাসিনা) আর মেনে নেবে না, মেনে নিতে পারে না। রক্ত দিয়ে হলেও দেশের মানুষ জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে। আপনার কাছে ক্ষমতা থাকবে না। আপনার কাছ থেকে আমরা ক্ষমতা ফিরিয়ে আনবো। জনগণের ক্ষমতা আমরা জনগণের কাছে ফিরিয়ে দেবো।’

তিনি বলেন, ‘আগামী সাত দিনেই বাংলাদেশ এই সরকারকে এই ফ্যাসিবাদী শাসককে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। একতরফা নির্বাচন প্রতিহত করবে। কোনও দলীয় সরকারের অধীনে নির্বাচন এ দেশের মানুষ আর মেনে নেবে না। এক দফা আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনকে ত্বরান্বিত করেই গণআন্দোলনকে আমরা গণঅভ্যুত্থানে রূপ দেবো। এই গণঅভ্যুত্থানেই সরকার ক্ষমতা থেকে বের হয়ে যাবে।’

নাগরিক অধিকারের স্বাধীনতার সভাপতি আজমেরি বেগম ছন্দার সভাপতিত্বে মানববন্ধনে আরও ছিলেন– ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, মাদ্রাসা শিক্ষক কমিটির সভাপতি খন্দকার মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি