বাংলাদেশ সলিউশন পার্টির আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৭:২৬আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২০:০২

স্বনির্ভর, সচ্ছল, কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সলিউশন পার্টি (বিএসপি)।

রবিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক আয়োজনের মধ্য দিয়ে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে দলটির সভাপতি সামছুল হক বলেন, ‘আমাদের দলের নাম বাংলাদেশ সলিউশন পার্টি (বিএসপি), বাংলাদেশ সমাধান দল। আজ ২২ অক্টোবর এ পার্টির আত্মপ্রকাশ হচ্ছে। আজকের শ্বাসরুদ্ধকর বৈরি অবস্থার অবসান ঘটিয়ে দেশটার মোড়ক সম্পূর্ণ পাল্টে দিতে হলে প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ। এটি একটি নতুন চিন্তা, নতুন পথ ও নতুন উদ্যোগ। বিদ্যমান দূষিত রাজনীতির সংস্কার করে রাজনীতিকে শুধু জনকল্যাণে ব্যবহারের লক্ষ্য নিয়েই মাঠে থাকবে দলটি।’

তিনি বলেন, ‘এ দলে যুক্ত হবেন তারাই– যারা ব্যক্তি ও দল থেকে দেশকে ভালোবাসে সর্বাগ্রে; যারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন; যারা ধর্ম, বর্ণ আর দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনতার সেবায় নিজেকে উৎসর্গ করে দেবেন। এই দল দেশের সার্বিক ব্যবস্থাপনার মেরামত করে নতুন এক স্বপ্নের বাংলাদেশ তৈরি করবে।’

দলের নিবন্ধন হয়েছে কি না বা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলের মহাসচিব মো. মাসউদুর রহমান বলেন, ‘আমাদের দলের নিবন্ধন এখনও নেইনি। আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা সেটা পরবর্তীতে জানানো হবে।’

এ সময় আরও ছিলেন– দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুল আলম, লেখক ও কলামিস্ট বাদশাহ আব্দুল্লাহ প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী