ইসির সংলাপে যে কারণে যায়নি জেএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৩, ২১:৩০আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২১:৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনের ডাকা আলোচনা সভায় অংশগ্রহণ না করার কারণ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের আলোচনা সভায় অংশগ্রহণের আমন্ত্রণপত্রের বিপরীতে দলটির  সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সই করা একটি  চিঠি পাঠিয়ে এই কারণ উল্লেখ করা হয়েছে।

ইসি বরাবর জেএসডির পাঠানো চিঠিতে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপিসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। তাদের বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এমনকি  বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের সামনে নির্বাচন কমিশন চিঠি রেখে এসেছে। রাজনৈতিক এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সঙ্গে কোনও ধরনের আলোচনায় অংশগ্রহণ বা  দলের পক্ষে কারও প্রতিনিধিত্ব করার সুযোগ নেই।

চিঠিতে আরও বলা হয়, সারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা ব্যাপক সংগ্রাম ও আন্দোলনের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটাবার উপযোগী পরিবেশ নিশ্চিত হলে নির্বাচন কমিশনের আলোচনা বা সংলাপ ফলপ্রসূ হতে পারে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের