বিরোধী রাজনীতিকদের গ্রেফতার সরকারের জন্য ভালো হবে না: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ১৯:৫৪আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২২:১৬

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিএনপি মহাসচিবসহ বিরোধীদলীয় নেতাদের যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা সরকারের জন্য ভালো হবে না। দেশকে এই যুদ্ধাবস্থায় ফেলার ফল আওয়ামী লীগকে ভোগ করতে হবে।

বুধবার (৮ নভেম্বর) বিকালে পল্টনে দলীয় কার্যালয়ে ইসলামী অন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার এক সভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘একগুঁয়েমির পথ পরিহার করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। দেশকে সংঘাতের মধ্যে ফেলে একতরফা নির্বাচন আয়োজন সরকারের জন্য বুমেরাং হবে। রাষ্ট্র পরিচালনায় জনমতের তোয়াক্কা না করে একতরফা নির্বাচনের আয়োজন জনগণ ‍রুখে দেবে।’

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণেই একাত্তর সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। লাখো মানুষের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়। জোর, জুলুম, হত্যা, নির্যাতন, গুম-খুনের মাধ্যমে এই সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রয়োজনে মানুষ জীবন ও রক্ত দিয়ে হলেও দেশকে রক্ষা করবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, খন্দকার গোলাম মাওলা, আশরাফ আলী আকন ও মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের