তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৩, ২২:৩৩আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ২২:৩৩

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, অথর্ব নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণার মাধ্যমে উত্তপ্ত রাজপথে পেট্রোল ঢেলে দিয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ করে দলটি। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান।

মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, গণবিরোধী এ তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ এ অবৈধ তফসিল মানে না। দেশবাসী অবৈধ এ তফসিলের বিরুদ্ধে ফুঁসে  ওঠেছে। রাজপথ আরও উত্তপ্ত হচ্ছে। এ তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) সংকটের নতুন মাত্রা যোগ করেছে। জনমতের বিরুদ্ধে গিয়ে ইসি একতরফা তফসিল ঘোষণা করেছে। দেশবাসী ঘৃণাভরে এ অবৈধ তফসিল প্রত্যাখ্যান করেছে।

সরকারের উদ্দেশ্যে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, নাটক করবেন না। দ্রুত ক্ষমতা ছেড়ে চলে যান। জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জাতীয় সরকারবিহীন কোনও নির্বাচন জনগণ সহ্য করবে না।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, নগর দক্ষিণ সহ-সভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।

/সিএ/এমএস/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি