প্রথম দিন তৃণমূল বিএনপির ফরম কিনেছেন ৩৭ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৩, ১৯:৪৯আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৯:৫২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। সদ্য নিবন্ধন পাওয়া এই দলটি থেকে প্রথম দিন ফরম কিনেছেন ৩৭ জন মনোনয়ন প্রত্যাশী।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ফরম বিক্রি চলবে আগামী সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রি করা হবে।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী আরও দুই দিন মনোনয়ন ফরম বিক্রি হবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ।’

৩শ’ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী দেবে জানিয়ে সালাম মাহমুদ বলেন, ‘আমরা ৩শ’ আসনেই প্রার্থী দেবো। প্রতিটি আসন থেকে তিন-চার জন করে মনোনয়ন ফরম নেবেন বলে আমরা জানি, এমনটা আশা করছি।’

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (৩৩ তোপখানা রোড, মেহেরব প্লাজা ১৬ তলা) ৫ হাজার টাকা পে অর্ডার বা নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
ভালো আছেন খালেদা জিয়া, এপ্রিলের মাঝামাঝি ফেরার সম্ভাবনা
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি