শিগগিরই নির্বাচনের মাঠ ছেড়ে পালাবে আ.লীগ: ১২ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ১৪:১৩আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৪:১৩

দ্বাদশ জাতীয় নির্বাচনে তফসিল বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার কাকরাইল নাইটেঙ্গেল মোড়ে এই বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতারা।

সমাবেশে ১২ দলীয় জোটের নেতারা বলেন, শিগগিরই ভুয়া নির্বাচনের মাঠ ছেড়ে পালাবে আওয়ামী লীগ। তারা নিজেরাও জানে বিএনপি, ১২ দলীয় জোট, জামায়াতসহ সমমনা দলগুলোর চূড়ান্ত আন্দোলন শুরু হলে আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাওয়া যাবে না।

তারা বলেন, স্যাংশনের আওতায় থাকা আওয়ামী লীগের নেতারা এখন গোপনে মুচলেকা দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। আবার অনেকে বিদেশে পালানোর পথ খুঁজছেন। আওয়ামী লীগের আলামত ভালো নয়, তারা এখন দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র করছে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী, আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি