‘সংলাপের মাধ্যমে সবার অংশগ্রহণে নির্বাচনের আয়োজন করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ২০:০৭আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২০:৩৪

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, একটি কার্যকর অর্থবহ সংলাপের মাধ্যমে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। যদি তা না করা হয় তাহলে জাতির জন্য ঘোর অমানিশা নেমে আসবে।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর পল্টনের বিজয়-৭১ চত্বরে সরকারের পদত্যাগ, নির্বাচনি তফসিল বাতিল এবং সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক সব মহলের উদ্বেগ ও আপত্তি উপেক্ষা করে বিতর্কিত নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আওয়ামী লীগ ছাড়া সবাই প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘তফসিলের আগে ২৮ অক্টোবরের ঘটনাকে পুঁজি করে গুরুত্বপূর্ণ নেতাসহ প্রায় ১৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দেশবাসী ও বিশ্ব সম্প্রদায়ের কাছে দুরভিসন্ধি পরিষ্কার হয়ে গেছে। এটা যে আবারও একটা ভোটারবিহীন একদলীয় নির্বাচন হতে যাচ্ছে তাতে কারও সন্দেহ নাই। এই প্রহসনের তফসিল বাতিল এবং গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দিতে হবে।’

সংহতি সমাবেশে আরও বক্তব্য রাখেন, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, শাহ আব্দুর রহমান প্রমুখ।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী