জাসদের ৩৮৭ মনোনয়ন ফরম বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ২০:৪২আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২০:৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩৮৭টি। দলটির মনোনয়ন ফরমের দাম ৫ হাজার টাকা। সেই হিসাবে মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৯ লাখ ৩৫ হাজার টাকা।

শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত টানা চার দিন দলটির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলে। এ সময়ের মধ্যে ৩৮৭ জন ফরম তুলেছেন এবং জমাও দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, সশরীরে জাসদ কার্যালয়ে এসে বা অনলাইনে নির্ধারিত ৫ হাজার টাকা ফি দিয়ে তারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

আগামী ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভায় দলের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনদু’দিনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন ১০২৫ জন
মনোনয়ন তুলতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি