সরকারের ষড়যন্ত্র ধরা পড়ে গেছে: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৫:৩৯আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৫:৩৯

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনি তফসিল বাতিল ও সব রাজবন্দির মুক্তির দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে গণপ্রতিবাদ ও বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি বিজয় একাত্তর চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী ডামি প্রার্থী দাঁড় করিয়ে নিজেদের পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখিয়ে যে সাজানো নির্বাচন করতে চাচ্ছেন, এতে তার শেষ রক্ষা হবে না। জনগণের কাছে তাদের সব হীন ষড়যন্ত্রের মুখোশ ধরা পড়ে গেছে।’

তিনি  বলেন, ‘অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকতে সরকার দেশকে বিদেশিদের মল্লযুদ্ধের ক্ষেত্র বানানোর ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছে। এই সর্বনাশা খেলা বন্ধের জোর দাবি জানাচ্ছি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন— যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক। গণপ্রতিবাদ ও বিক্ষোভকালে ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান।প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী