ইসিতে কেন এসেছিলেন ডলি সায়ন্তনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:১৯ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:১৭

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়ন ফিরে পেতে আপিলের খোঁজ-খবর নিতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছিলেন তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর)  ইসির নির্ধারিত বুথে এসে তিনি আপিল করার বিষয়ে খোঁজ নেন। এর আগে গত ৩ ডিসেম্বর ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন।

এ ব্যাপারে ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন, ‘আমার ছোট একটা ক্রেডিট কার্ডের ঝামেলা ছিল, যেটা নলেজে ছিল না। বাচ্চা বাইরে পড়াশোনা করে, সেজন্য দেশের বাইরে যাওয়া-আসা করা লাগে। ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট পরিশোধ করে ইসিতে এসেছি।’

কত টাকা বকেয়া ছিল? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব কম টাকা, বলার মতো না। যে অভিযোগটা এসেছে—এটা আসলেই আমার ভুল ছিল। কারোর ষড়যন্ত্র দেখছি না। এটা আমি খেয়াল করিনি। তবে আশা করছি আমার মনোনয়নপত্রের বৈধতা পাবো।’

ভোটের মাঠে লড়াই প্রসঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছা আমার এলাকার মানুষের জন্য কিছু করার। সেজন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা চাই।’

আরও পড়ুন:

ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসন দু’দিনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন ১০২৫ জন
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি