এই নির্বাচন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে হুমকির মধ্যে ফেলবে: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৪, ২০:০০আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২০:০৪

এই নির্বাচন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে হুমকির মধ্যে ফেলবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ নিজেদের গদি রক্ষার জন্য রাষ্ট্রীয় সব ধরনের ক্ষমতা ব্যবহার করে একতরফা নির্বাচন করছে। এই নির্বাচনকে সুষ্ঠু দেখালেই এটা সুষ্ঠু হয়ে যাবে না। এই তামাশার নির্বাচন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে হুমকির মধ্যে ফেলবে।

‘একতরফা ভোট বয়কট করুন’ আহ্বান নিয়ে সোমবার (১ জানুয়ারি) পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মঞ্চের নেতারা এসব কথা বলেন। পরে গণতন্ত্র মঞ্চ একটি মিছিল নিয়ে পল্টন মোড় থেকে দৈনিক বাংলা হয়ে ফকিরাপুল ও বিজয়নগর এলাকায় গণসংযোগ করে।

সমাবেশে গণতন্ত্র মঞ্চ নেতারা বলেন, আমরা একতরফা ভোট বাতিল করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সুষ্ঠু ভোট চাচ্ছি। তামাশার নির্বাচন বাতিল হলে দেশ ভয়াবহ বিপদ থেকে বেঁচে যাবে।

আওয়ামী লীগ এখন সুষ্ঠু নির্বাচন দেখাতে মরিয়া উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, তারা নিজের দলের লোকজনকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে জাতীয় নির্বাচনকে আজ স্থানীয় পর্যায়ের বানিয়ে ফেলেছে। যদিও প্রায় দুই-তৃতীয়াংশ আসনে কার্যকর কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ২০১৪ সালের মতো ইতোমধ্যে তারা জয় নিশ্চিত করেছে। সরকার বিরোধী দলকে বিদেশনির্ভর বললেও আসলে আওয়ামী লীগই বিদেশনির্ভর। সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে– তাদের এই ঘোষণার মাধ্যমে সেটা প্রমাণিত।

নেতারা আরও বলেন, এটা যে ভুয়া নির্বাচন মানুষ তা বোঝে। সে কারণে মানুষ শান্তিপূর্ণ আন্দোলনের ও গণজোয়ারের মধ্যে দিয়ে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। নেতারা অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে রাজনৈতিক সংকট সমাধান করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিজয় অর্জন না হওয়া পর্যন্ত মানুষ রাজপথ থেকে ঘরে ফিরবে না, লড়াই চলবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন– বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমম্বয়ক ইমরান ইমন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী