ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে নানা আয়োজন

ঢাবি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫০আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫০

বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ভোট উৎসবের জন্য’ ও  ‘নৌকার জন্য’ শিরোনামে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলেন ধরেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের প্রতিপাদ্য— ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, ‘প্রতিবছর বাংলাদেশ ছাত্রলীগ তার প্রতিষ্ঠাবার্ষিকী নানা ধরনের কর্মসূচি পালনের মাধ্যমে উদযাপন করে।  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, এবং সময়ের প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ এবছর যাবতীয় কর্মসূচি গ্রহণ করেছেঅ  প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নিয়মিত কর্মসূচির পাশাপাশি এবছর বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।’

বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি হলো— ১. সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ২.সকাল সাড়ে সাতটায়  ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। ৩.সকাল ৭টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদন। ৪.সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ৫.সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ‘ভোট উৎসবের জন্য’, ‘নৌকার জন্য’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সুবিধাজনক সময়ে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীউপলক্ষে পুনর্মিলনী আয়োজন করা হবে বলে জানানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করতে ইউনিটের (জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ) নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

/এপিএইচ/
সম্পর্কিত
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে জনস্রোত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ