পোড়া লাশের গন্ধ মেখে গদির লড়াই আর কতকাল, প্রশ্ন বাংলাদেশ ন্যাপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ১৬:০৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:০৯

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেছেন, পোড়া লাশের গন্ধ মেখে গদির লড়াই আর কতকাল চলবে? কতকাল সাধারণ মানুষ এই ধরনের নৃশংস ঘটনার বলি হবে। জনমনে প্রশ্ন, ক্ষমতার রাজনীতির এই বলি বন্ধ হবে কবে?

শনিবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাপের নেতারা বলেন, ‘বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন লাগিয়ে হতাহতের ঘটনা নিঃসন্দেহে মানবাধিকার, মানবতার পরিপন্থি এক হিংস্র নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই নয়।’

তারা বলেন, ‘মর্মান্তিক এ ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সরকারের উচিত হবে— অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। সব কিছু রাজনৈতিক বিবেচনায় না করে, ঘটনায় দায় এড়ানোর জন্য একে অপরের কাঁধে দোষ চাপনোর চেষ্টা না করে, দেশ ও জাতির স্বার্থে সঠিক তদন্ত করাই এখন সময়ের দাবি।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
রাজধানী এক্সপ্রেসের রেশ কাটতে না কাটতেই এবার পুড়লো বিহারের ট্রেন
মধ্যপ্রদেশে ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী
চলন্ত ট্রেনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী