বন্যাদুর্গতদের শুকনো খাবার দিলো ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮

বন্যাদুর্গত মানুষের মাঝে সংগৃহীত শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চিকিৎসা, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ।

সোমবার (২ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলার দাশের হাট, হাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, লক্ষ্মীপুর জেলা পার্টির নেতা খোরশেদ আলম, আব্দুর রহমান বাবুলসহ স্থানীয় নেতারা।

এদিকে, একইদিনে নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার থানার হাট, আমানতগঞ্জ চিড়িংগা বাজারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য আমানুল্লাহ মাঝি, আজহারউদ্দীনসহ স্থানীয় নেতারা।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির চিকিৎসা, ত্রাণ ও পুনর্বাসন বিভাগের ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। এই বিভাগের আহ্বায়ক ও পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান নিয়মিত তদারকি করছেন। পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল সামগ্রিক বিষয়ে খোঁজ-খবর রাখছেন। পার্টির সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ত্রাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী
মন্ত্রী, মেয়র ও এমপিদের নিয়েই ভেঙে পড়লো মঞ্চ
এক সপ্তাহ ধরে ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার পরিবারে ত্রাণ পৌঁছায়নি
সর্বশেষ খবর
লোকালয়ে আসা সেই কুমিরটি গেলো কোথায়, সতর্ক করে মাইকিং
লোকালয়ে আসা সেই কুমিরটি গেলো কোথায়, সতর্ক করে মাইকিং
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন