জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব ঔদ্ধত্যমূলক: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৩

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব হঠকারী, আত্মঘাতী ও ঔদ্ধত্যমূলক। তিনি বলেন, ‘জাতীয় সংগীত পরিবর্তনের কথাবার্তা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গৌরব ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে। পরিস্থিতির সুযোগে বেসামাল ও লাগামহীন আচরণ পরাজিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের রাস্তাই কেবল প্রশস্ত করবে।’

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ‘কোনও কোনও বিশেষ মহল থেকে জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাবকে হঠকারী, আত্মঘাতী ও ঔদ্ধত্বমূলক হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, এসব তৎপরতা মহান মুক্তিযুদ্ধের অবমাননার শামিল।’

তিনি বলেন, ‘পরিস্থিতির সুযোগে এসব বেসামাল লাগামহীন কথাবার্তা দেশে বিভাজন ও বিভক্তির রাজনীতিকে নতুন করে আরও উসকে দেবে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘এসব দায়িত্বহীন আচরণ হাজারো শহীদের রক্তের  বিনিময়ে পাওয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের  গৌরব ও অর্জনকেও  প্রশ্নবিদ্ধ করবে, যার দায়দায়িত্ব  পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারের কাঁধেও এসে পড়তে পারে।’ তিনি বলেন, ‘এসব তৎপরতা চলতে দিলে পরাজিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসিত হওয়ার রাস্তাই কেবল প্রশস্ত হবে।’

তিনি এসব বেফাঁস উসকানিমূলক  মন্তব্য ও তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

/এসপিএস/এপিএইচ/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি