বেনারসী-ইলিশের কূটনীতি দিয়ে ভারত থেকে হিস্যা আদায় হবে না: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৫

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের অদম্য সাহসী মানুষেরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের হার না মানা এই মানুষেরাই প্রাকৃতিক ও রাজনৈতিক সব বাধা  মোকাবিলা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, আমাদের সভ্যতা ও সম্ভাবনা এগিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের মান্দারী অঞ্চলসহ মান্দারী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়ে তিনি এসব বক্তব্য রাখেন।

সাইফুল হক বলেন, ‘বন্যাপীড়িতদের রক্ষায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় এবারকার গণউদ্যোগ  ছিল অসাধারণ।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এবারকার  অস্বাভাবিক বন্যার দায় ভারতের এড়িয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। দিল্লি আর কলকাতায় বেনারসী শাড়ি আর ইলিশ মাছ পাঠানোর কূটনীতি দিয়ে পানির ন্যায্য হিস্যা যেমন আদায় করা যাবে না, তেমনই দ্বিপাক্ষিক সমস্যারও সমাধান করা যাবে না।’

তিনি স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে  পানিসহ সব দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

সাইফুল হক বলেন, ‘জলাবদ্ধতার কারণেও বন্যা প্রলম্বিত হচ্ছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন— পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট ফায়েজুর রহমান মুনির,  বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় নেতা বিপ্লব হোসেন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লক্ষ্মীপুর জেলা শাখার সংগঠক অ্যাডভোকেট মাহবুবুর রহমান টিপু, শ্রমিক নেতা শফিকুর রহমান, মামুনুর রশীদ প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি