বৈষম্য দূর করতে রাসুলের (সা.) আদর্শে রাষ্ট্র গড়তে হবে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘খেলাফতে রাশেদার আদর্শে সমাজ বিনির্মিত হলে বাংলাদেশেও বৈষম্য দূর হবে। স্বৈরাচারের জাঁতাকলে জাতিকে আর পিষ্ট হতে হবে না। যারা বিভিন্ন সংস্কারের দায়িত্ব পালন করছেন, তাদের রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানাচ্ছি।’

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মাহে রবিউল আউয়াল উপলক্ষে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে। রাসুল (সা.) আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে মদিনায় যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন, তা ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপমক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা আবদুল কাইউম সোবহানী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পারমাণবিক ইস্যুর পরিবর্তে যুদ্ধ বন্ধেই জোর দিচ্ছে ইরান
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের