ইসলামের আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬

ইসলামের আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ‘ইসলামী দল ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে– অনেকেই এমন অপপ্রচার করছেন। তাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলামী দল ক্ষমতায় গেলে দেশ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদমুক্ত হবে।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ইসলামের আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়। দেশের মানুষ জান-মালের নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে। মানুষ কুরআনের পথে ফিরে এলে বাংলাদেশ হবে বৈষম্যহীন ও বসবাসযোগ্য নিরাপদ রাষ্ট্র।’

চরমোনাই পীর বলেন, ‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শবান মানুষ তৈরির বিকল্প নাই। আর নীতি ও আদর্শবান মানুষ তৈরির লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।’

কনফারেন্সে আরও বক্তব্য রাখেন– ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন সোহাগ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘হামে এত শিশুর মৃত্যু স্বাস্থ্য খাতে রাষ্ট্রীয় ব্যর্থতাকে প্রকট করে তুলেছে’ 
স্বাধীনতাকে অর্থবহ করতে রাষ্ট্রের সংস্কার জরুরি: চরমোনাই পীর
এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি