ফ্যাসিবাদের তৈরি কৃত্রিম শ্রমিক সংগঠনগুলোর নিবন্ধন বাতিলের দাবি এবি পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪১

গত ফ্যাসিবাদী আমলে শ্রমিক লীগকে পুনর্বাসনের নামে শত শত কৃত্রিম শ্রমিক সংগঠন তৈরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এই সংগঠনগুলোর নিবন্ধন বাতিল করতে হবে বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পতিত স্বৈরাচারের মদদে শ্রমিক বিশৃঙ্খলায় অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করে দলটি।

পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মূল বক্তব্যে বলেন, আমরা শিল্প পুলিশ ও সেনা সদস্যদের সহযোগিতায় শ্রমিক অঞ্চলে বহিরাগতদের প্রবেশ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের উদ্যোগকে স্বাগত জানাই। সম্প্রতি যে সকল শ্রমিক ভাই-বোন নিহত হয়েছে, সেগুলোর তদন্ত সাপেক্ষে বিচার, পরিবারকে পুনর্বাসন ও পর্যাপ্ত ক্ষতিপূরনের দাবি জানাচ্ছি।

কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন ও সহকারী সদস্য সচিব আব্দুল হক সানী। 

/জেডএ/এস/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী