নতুন ইসি গঠনে সরকার মতামত নেয়নি: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৪, ২০:৫৪আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২০:৫৪

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সরকারের উদ্যোগ ইতিবাচক হলেও বিতর্কিত পুরানো আইনে সার্চ কমিটি গঠন প্রশ্নবিদ্ধ হতে পারে। নতুন নির্বাচন কমিশন গঠনে সরকার নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের যেমন কোনও মতামত নেয়নি তেমনি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনও পরামর্শ করেনি। নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের দিক থেকেও এই ব্যাপারে তাদের প্রস্তাবনা জানানোর সুযোগ ছিল।

শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর শেওড়াপাড়ায় মিরপুরে পার্টির কর্মীসভায় তিনি উল্লেখ করেন, ‘নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন কমিশন যদি নির্বাচনের প্রধান স্টেকহোল্ডার রাজনৈতিক দলের সঙ্গেই কথা না বলেন তাহলে কমিশনের যৌক্তিক সুপারিশগুলো কীভাবে কার্যকরী হবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ‘নির্বাচন কমিশন গঠনের উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে এবং লাইনচ্যুত না হয়ে এই ট্রেন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে।’

তিনি বলেন, ‘বিদ্যমান নির্বাচনি ব্যবস্থার খোলনলচে পালটানো ছাড়া অবাধ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।’ তিনি নির্বাচনি ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

পার্টির শেওড়াপাড়া আঞ্চলিক কমিটির সম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মীর  রেজাউল আলম, মীরপুর অঞ্চলের সংগঠক জামিরুল রহমান ডালিম, হোসেন খান প্রমুখ।

/এমএস/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের