বাহাত্তরের সংবিধান হয়েছিল পাকিস্তান আমলে: ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৪, ১৭:২৮আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৭:২৮

১৯৭২ সালের সংবিধান বাংলাদেশের নির্বাচিত কোনও সংসদে নয়, বরং ১৯৭০-এর পাকিস্তানের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ কর্তৃক অনুমোদিত সংবিধান বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

তিনি বলেন, এখানে মুজিববাদকে কায়েম করতে আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা এবং রাজনৈতিক দূরভিসন্ধির বহিঃপ্রকাশ ঘটিয়েছিল; যা গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনার দানবীয় ফ্যাসিস্ট সরকার পূর্ণতা দিয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীতে সংবিধান সংস্কারে প্রস্তাবনা শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, আমরা পরিবর্তিত সংবিধানে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে ভারসাম্যপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংবিধানে সংযোজিত দেখতে চাই যা মুক্তিযুদ্ধের তিনটি মূলনীতিকে ধারণ করবে, ২৪ এর গণঅভ্যুথানের স্বপ্নকে বাস্তবায়িত করবে এবং ফ্যাসিবাদকে চিরতরে রুখে দিবে।

এসময় ভবিষ্যতে ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর ও সংবিধানের যেকোনও ধারাকে সংশোধনযোগ্য করার দাবিও জানান তিনি।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর: গয়েশ্বর 
ফের আলোচনায় ৭০ অনুচ্ছেদ
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?