২১ আগস্টের ‘সত্যতা’ সামনে রেখে রাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহ্বান ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৪, ১৪:২০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:২০

 বাংলা ট্রিবিউন রিপোর্ট২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলাটি ছিল চরম নৃশংস ও দুর্বিত্তায়িত প্রতিশোধ পরায়ণ ও রাজনৈতিকভাবে অগণতান্ত্রিক পন্থা, যা গণতান্ত্রিক শান্তিকামী মানুষ কামনা করেন না।’

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ঘটনাটির সুষ্ঠু ন্যায়বিচার ও প্রকৃত দোষীদের শাস্তি বিধান নিশ্চিত ছিল একটি গণতান্ত্রিক দেশে তার বিচার ব্যবস্থার দায়িত্ব। বিচার প্রক্রিয়ার ত্রুটি-বিচ্যুতিতে সত্য ঘটনা চাপা পড়ে যাওয়া ও প্রকৃত দোষী নিরূপন না হওয়া ভবিষ্যতে খারাপ নজির বলে জনমানসে থেকে যাবে।’

‘অতএব ঘটনার সত্যতাকে সামনে রেখে রাষ্ট্রকে পুনউদ্যোগ নিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি বিধান নিশ্চিত করা উচিতৎ’ বলে মনে করে ওয়ার্কার্স পার্টি। প্রসঙ্গত, দলটির সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে কারাগারে আছেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আসকের নিন্দা
পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের
সর্বশেষ খবর
লোকালয়ে আসা সেই কুমিরটি গেলো কোথায়, সতর্ক করে মাইকিং
লোকালয়ে আসা সেই কুমিরটি গেলো কোথায়, সতর্ক করে মাইকিং
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন