সিরাজ সিকদার হত্যার বিচার চায় বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৯আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৯

‘মহান দেশপ্রেমিক সিরাজ সিকদারের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা’ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের শীর্ষ দুই নেতা। তারা বলেন, জাতি মহান দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ সিকদার হত্যার বিচার চায়।

বুধবার (১ জানূযারি) সিরাজ সিকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেন।

তারা বলেন, স্বাধীনতার পরবর্তী সরকার বিরোধী দলকে ধ্বংস করতে যে রক্ষিবাহিনী সৃষ্টি করেছিল, তাদেরই প্রথম আলোচিত ক্রসফায়ার ছিল সিরাজ সিকদারকে হত্যা। রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার যে সংস্কৃতি সে সময় চালু হয়েছিল, স্বাধীনতার ৫০ বছরেও তা অব্যাহত রয়েছে। ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে দেশপ্রেমিক সিরাজ সিকদার হত্যার বিচার করতে হবে।

তারা বলেন, সিরাজ সিকদার এখন কোনও ব্যক্তির নাম নয়। একটি সংকল্প, একটি সংগ্রাম, একটি আদর্শ ও একটি ইতিহাসের নাম। মানবতাবাদী ও সাম্যবাদী এ নেতাকে হাতে পেয়ে যেদিন শঙ্কিত সরকার বিনা বিচারে খুন করলো, সেদিন ভীতসন্ত্রস্ত জনতা প্রকাশ্যে আহা শব্দটি উচ্চারণ করতেও সাহস পায়নি। সেই গ্লানিবোধ নিশ্চয়ই জনতার বুকে এখনও কাটার মতো বিঁধে আছে।

তারা আরও বলেন, ‘স্বধীনতা পরবর্তী সরকার নেভেল সিরাজ,  সিরাজ সিকদারসহ ৩৬ হাজার দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী হত্যার মাধ্যমে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিল। বর্তমানেও তার ধারাবাহিকতায় বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা-গুম, গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ অবস্থা থেকে দেশ-জাতিকে মুক্তি দিতে দেশপ্রেমিক-সরকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সংকটে বাংলাদেশ ন্যাপের উদ্বেগ 
নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান  
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী