ছলচাতুরী করে কেউ ক্ষমতায় যেতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাবি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ১৪:১৬আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:১৬

কোনও রাজনৈতিক দল ছলচাতুরী করে ক্ষমতায় যেতে পারবে না বলে জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা উদ্যানে তুরাহ হাউজিংয়ে জুলাই ঘোষণাপত্রে শ্রমজীবী মানুষের মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে রিকশাচালকদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘কোনও রাজনৈতিক দল ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে যে জন্য পালিয়ে যেতে হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে যদি সে পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তবে ছাত্র-জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত।’

প্রতিনিয়ত যেসব রাজনৈতিক দল রাস্তায় চাঁদাবাজি করছে তাদের অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে। ১৫ জানুয়ারির মধ্যেই আমরা সরকারের কাছ থেকে ঘোষণাপত্র চাই।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে। কোনও রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না।’ এ সময় তিনি রিকশার জন্য পৃথক লেন করার দাবি, রিকশা চালকদের হয়রানি বন্ধেরও আহ্বান জানান।

/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি