নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিন, প্রধান উপদেষ্টাকে ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৫, ১৩:০৭আপডেট : ২৩ মে ২০২৫, ১৩:০৭

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আজ, কাল পরশুর মধ্যে নির্বাচের সুনির্দিষ্ট রোডম্যাপ দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ তিন উপদেষ্টাকে বিদায় করুন। আপনি তাদের বলেন হয় নিজেরাই পদত্যাগ করুক, নয়তো আপনি তাদের বিদায় করেন।

শুক্রবার (২৩ মে) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অপারেজয় বাংলাদেশ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জয়নুল আবদিন ফারুক বলেন, জুলাই অভ্যুত্থানে কোটি কোটি মানুষের সহানুভূতি নিয়ে আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে। দীর্ঘ ৯ মাস হলো আপনি নির্বাচনের কোনও রোডম্যাপ দিতে পারেননি। আপনি বলেছেন, জুনে নির্বাচন হবে কিন্তু সেটার বিষয়েও সুনির্দিষ্ট কোনও আলাপ নেই।

তিনি বলেন, আপনার ভেতরে কারা আছেন যারা নির্বাচন চান না। আপনাকে নির্বাচন না করার বিষয়ে কারা প্ররোচিত করছে।

তিনি আরও বলেন, আপনি নন্দিত হয়ে এসেছেন কিন্তু নিন্দিত হয়ে যাবেন না। তাহলে আমরা কষ্ট পাবো। আমরা শুনতে পাচ্ছি, আপনি নাকি পদত্যাগ করতে চাচ্ছেন। এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। কারা দায়ী এই অস্থিরতার জন্য। তাদের ছাটাই করুন আর নির্বাচনের রোডম্যাপ দিন। আপনাদের ভেতরের লোকজন এই অস্থিরতা তৈরি করছে। এর জন্য বিএনপি দায়ী নয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কথা বলেছেন উপদেষ্টা খলিলুর রহমান। অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে তিন উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে।

সংগঠনের সহ-সভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু ও সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি