প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না এলডিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

এরআগে, গত মঙ্গলবার ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে, সেটিও আজ জানানো হবে।

যাচ্ছে না লেবার পার্টিও

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামে রাজপথের রাজনৈতিক দল। গতকাল বুধবার রাত ৯টা ৫১ মিনিটের সময় একটা এসএমএস পাঠিয়ে আজ বৃহস্পতিবার বিকাল চারটায় ফরেন সার্ভিস একাডেমিতে দাওয়াত দেওয়াকে আমরা অসম্মানজনক ও অসৌজন্যমূলক আচরণ মনে করি। তাই আজকের সভা বর্জন করার জন্য লেবার পার্টি সিদ্ধান্ত নিয়েছে।

ইরান জানান, ঘোষণাপত্র নিয়ে আজকের প্রোগ্রামে লেবার পার্টির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আমন্ত্রণ জানান উপদেষ্টা মাহফুজ আলম।

যাচ্ছে জামায়াতে ইসলামীর একটি দল

বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা আহুত সর্বদলীয় সভায় জামায়াতে ইসলামীর নেতারা অংশ নেবেন। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলের নেতৃত্ব দেবেন।

অংশ নিচ্ছে গণতন্ত্র মঞ্চ

সর্বদলীয় সভায় অংশ নিচ্ছে গণতন্ত্র মঞ্চের নেতারা। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বাংলা ট্রিবিউনকে জানান, আজকের বৈঠকে মঞ্চের একটি প্রতিনিধি দল যোগ দেবে। তারা মূলত সময় চাইবেন।  তিনি বলেন, এই বিষয় নিয়ে প্রত্যেকের সাথে, দলে ও মঞ্চে আলোচনা হবে। প্রস্তাবের বিষয় ও আলোচ্যসূচি নিয়ে আরও বিস্তারিত আলাপ হবে। তাতে সময় লাগবে। 

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক, আলোচনা কী নিয়ে
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী