রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই রাজনীতির প্রধান চ্যালেঞ্জ: বিএসপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৫, ২২:৩৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ২২:৩৯

বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি‘র চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো জনগণের কথা চিন্তা করেই বিভিন্ন ইশতেহার ঘোষণা করে। বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক ইতিবাচক কথা বললেও, শাসনক্ষমতা গ্রহণের পর তার পরিপূর্ণ প্রতিফলন ঘটে না বলে মনে করে জনগণ। এজন্য রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই রাজনীতির প্রধান চ্যালেঞ্জ।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরা মহতি পাড়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মইনীয়া যুব ফোরামের ১ যুগপূর্তি উপলক্ষে আজিমুশশান সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, ‘রাজনীতিবিদরাই মূলত জনগণের পক্ষে সরকার পরিচালনা করেন। তারা সৎ না হলে, যতই সংস্কার, আইন, নীতি থাকুক না কেন; সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না।’

‘রাজনৈতিক দলগুলোর উচিত সৎ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বের ক্ষেত্রে মূল্যায়ন করা। রাজনীতি যদি জনগণের জন্যই হয়, তবে জনগণের আস্থা অর্জন করে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত’ বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে বিষয়ভিত্তিক আলোচনা করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এ.এস.এম বোরহান উদ্দীন, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা খাইরুল আমিন চিশতি ও মাওলানা আব্দুল মাবুদ আল ক্বাদেরী প্রমুখ।

সম্মেলনের উদ্বোধক ছিলেন, এলজিইডি রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আহমদ শফি। মইনীয়া যুব ফোরাম মহতি পাড়া শাখার সভাপতি মাওলানা সরওয়ার আলম মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় মাহফিলে সংবর্ধীয় অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. আকবর হোসাইন রুবেল।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিচারিক দায়িত্বে ফিরলেন বিচারপতি এস এম. মনিরুজ্জামান
বিচারপতি আশফাকুল ইসলামের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ
নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি