আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এনডিএমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি এ দাবি জানান।

পরে সাংবাদিকদের ববি হাজ্জাজ বলেন, ‘জাতীয় নির্বাচন কবে, কীভাবে হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে, তবে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রয়োজন।’  

গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা প্রতিটি নির্বাচনে ভোট ডাকাতি করেছে। বিশেষ করে, গত বছরের জুলাই-আগস্টে নজিরবিহীন গণহত্যা সংঘটিত করেছে। ফলে দলটি এখন জনগণের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি, সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হোক এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়েছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দাঙ্গা-সংঘর্ষের আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনই পরিস্থিতি সামলাতে পারছে না, তখনও পারবে না। তাই আগে জাতীয় নির্বাচন হওয়া জরুরি।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ
একান্ত সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদশ্রম খাতে সরকারের মনোযোগ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়
ঢাকায় চীনা নাগরিকদের অনলাইন প্রতারণার ফাঁদ, বাংলাদেশি নারীসহ গ্রেফতার ৪
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?