ছিন্নমূল মানুষের জন্য এবি পার্টির গণইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৯:২১আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২১:০৫

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের রমজানেও মাসব্যাপী গণইফতার কর্মসূচির আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। রাজধানীর বিজয় নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের খোলা মাঠে প্রতিদিন ইফতার করছেন সহস্রাধিক অসহায় ও ছিন্নমূল মানুষ।

এ উপলক্ষে রোজার চতুর্থ দিন বুধবার (৫ মার্চ) বিকাল ৫টার পর থেকেই আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবি পার্টির সিনিয়র নেতারা। এছাড়াও প্রতিদিন একজন করে বিশিষ্ট ব্যক্তি প্রধান অতিথির বক্তব্য রাখছেন।

বুধবার প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ। এবি পার্টির ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন ও কেন্দ্রীয় শিক্ষা বিভাগীয় সেক্রেটারি বিএম ফয়সাল মনিরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির নির্বাহী সভাপতি  মাওলানা এ কে এম আশরাফুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী ও এবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামানসহ প্রমুখ।

‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের মহোৎসবের পথ বন্ধ করতে হবে’

২০২৪ সালের ৫ আগস্টে ফ্যাসিবাদের পতনের পর অনেক সাংবাদিক পালিয়েছে, যা অতীতে কখনও ঘটেনি। মুক্তিযুদ্ধের পর জনগণের আকাঙ্ক্ষায় দেশ গঠনের পরিবর্তে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলেছে দুর্নীতির মহোৎসব। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের সকল পথ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক এমএ আজিজ। 

গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

এমএ আজিজ বলেন আরও বলেন, এদেশের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণের নিকট ফিরে দেওয়ার রাজনীতিই এবি পার্টি করে আসছে। ’৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের কারণে এখনও আমরা বৈষম্যের মধ্যেই আছি। 

আগামী নির্বাচনে গণইফতারে উপস্থিত জনতাকে সৎ নেতা বেছে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনাদের খাদ্য নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কিন্তু আজ এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে এসব দায়িত্ব পালন করতে হচ্ছে। আগামীতে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এমন দল ও নেতাকে ভোট দেবেন। আর কোনও চোর-বাটপারকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো যাবে না। 

বিশেষ অতিথির বক্তব্যে নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক বলেন, ‘ইসলামে সাম্য, সমতার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এবি পার্টিও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে আগামীর রাষ্ট্র গড়তে চায়। প্রতিকূল পরিস্থিতির শত বাধা পেরিয়ে ধীরে ধীরে জনপ্রিয় দল হয়ে উঠছে এবি পার্টি। বিগত ফ্যাসিবাদের বিপক্ষে এবি পার্টির সাহসী সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন তিনি।

/এমকে/এসটিএস/এমএস/এপিএইচ/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের