স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৫, ১৯:২৫আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৯:২৫

সারা দেশে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ। এসময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১০ মার্চ) সংগঠনটির দফতর সম্পাদক অনুপম রায় রূপকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। অভ্যুত্থানের প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। 

ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা অব্যাহতভাবে বেড়ে চলছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়নের ঘটনায় আটক করা অভিযুক্তকে ছাড়িয়ে নিতে শাহবাগ থানায় ‘মব’ তৈরি করা হলেও অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ভূমিকা দেখা যায়নি। এমনকি বাদীর ব্যক্তিগত তথ্য নিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। নিপীড়নের অভিযোগ স্বীকার করার পরও নিপীড়ক অর্ণবকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। ‘মব’ সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 

সারা দেশে নারীর প্রতি নিপীড়নকে উসকে দেওয়ার মধ্যেই মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণের ঘটনা মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ও নারীদের জন্য ভীতির পরিবেশ তৈরি করেছে। যার প্রকাশ আমরা সারা দেশে দেখছি। ধর্ষকদের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি সর্বজনীন দাবিতে পরিণত হয়েছে। গত ৬ মাসে আদিবাসী ছাত্র-জনতা, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ও মাজারে হামলা এবং ছিনতাই-রাহাজানির বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় জনগণ তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তাই অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ এবং ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান ছাত্র ফেডারেশন নেতারা।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি