গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান শিবিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৭:০৫আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৭:০৫

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, আমরা এই মানববন্ধন থেকে দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলছি, ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় অসংখ্য শিশু বৃদ্ধ, নারী ও সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে। এখন পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো কোথায় গেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে। এই বর্বর হামলার বিরুদ্ধে তারা কোনও কথা বলেনি। পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কী করছে এই গণহত্যার বিরুদ্ধে? মুসলিম নামধারী ওআইসিসহ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এই গণহত্যার বিরুদ্ধে কী করছে? আমরা এর জবাব চাই।

তিনি বলেন, ইউক্রেনে যখন হামলা হয়েছে তখন আমরা নিন্দা জানিয়েছি। কিন্তু এখন ফিলিস্তিনে যে হামলা চালানো হচ্ছে, সেটার কোনও সুরাহা আমরা দেখতে পাইনি। হামাস এবং ইসরায়েলের মধ্যে যে শান্তিচুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে। আমরা বাংলাদেশ থেকে বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাতে চাই যে, আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় আপনারা যে নিজেদেরকে বিশ্ব নেতৃত্ব বলে দাবি করেন, আমরা আপনাদেরকে নেতা হিসেবে মানবো না।

তিনি আরও বলেন, আমরা আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে দাবি জানাতে চাই যে, আপনিও নিজ পক্ষ থেকে যথার্থ পদক্ষেপ গ্রহণ করেন। আমরা বাংলাদেশের জনগণকে জানাতে চাই, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা রয়েছে, সেই ঘৃণা অব্যাহত থাকবে। আমরা ইসরায়েলের পণ্য বয়কটের যে আন্দোলন শুরু করেছি, সে আন্দোলনও অব্যাহত থাকবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরের (পূর্ব) সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. ওসামা রাইয়ানসহ প্রমুখ। 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে