দ্রুততম সময়ে অবাধ নির্বাচনের দাবি আহমদ আবদুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৫, ১৯:২১আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৯:২১

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ৭১’র স্বাধীনতাকে অর্থবহ করতে স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক সুবিচার নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের পতনের পর সুযোগ এসেছে জনগণের অধিকার নিশ্চিত করার। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রসর হতে হবে।’

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর পল্টনে মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। এতে বক্তব্য দেন যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের ও ’২৪’র ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং আহতের সুস্থতার জন্য বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী