আন্দোলনরত শ্রমিকদের বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৫, ১৯:৩০আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২০:১১

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শ্রম ভবনের সামনে অবস্থানরত পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস অবিলম্বে পরিশোধ করতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘শ্রমভবনের সামনে অবস্থানরত গাজীপুরের টিএনজেড অ্যাপারেলসের তিনটি কারখানার ছয় হাজার শ্রমিকের বকেয়া বেতন ভাতা অবিলম্বে পরিশোধে মালিক পক্ষকে দায়িত্ব নিতে হবে। গত ২৩ মার্চ থেকে শ্রমিকরা আন্দোলন করলেও এ পর্যন্ত মালিকপক্ষ, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে কার্যকরী কোনও উদ্যোগ নেয়নি। উল্টো তাদের সঙ্গে সংহতি জানাতে আসা ছাত্রনেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষকে লাঠিপেটা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে এই কয়েক হাজার শ্রমিক ও তাদের পরিবার মানবিক সংকটে পড়েছে।’

ক্ষোভ প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের আমলেও শ্রমিকরা নিষ্ঠুর হামলার শিকার।’

তিনি শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধে বিজিএমইকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে শ্রম মন্ত্রণালয়সহ সরকারকেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সংকট সমাধানের অনুরোধ জানান।

এর আগে শুক্রবার দুপুরে সাইফুল হক শ্রমভবনের সামনে অবস্থানরত শ্রমিকদের দেখতে যান এবং তাদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বাবর চৌধুরী প্রমুখ।

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গত ২৩ মার্চ সকাল থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা। 

/এমকে/আরকে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি