‘জীবন দিলেও গণঅভ্যুত্থান শ্রমিকের জীবনে কোনও পরিবর্তন আনেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৫, ২১:১২আপডেট : ০১ মে ২০২৫, ২১:১২

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সবচেয়ে বেশি জীবন দিলেও গণঅভ্যুত্থান শ্রমিকের জীবনে কোনও পরিবর্তন আনেনি।

বৃহস্পতিবার (১ মে) শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

সাইফুল হল বলেন, অন্তর্বর্তী সরকারের গত ৯ মাসেও শ্রমিকের ওপর নিপীড়ন ও বঞ্চনা অব্যাহত রয়েছে। মে দিবসে সবাই শ্রমিকের পক্ষে বলে, কিন্তু তাদের অধিকার দেয় না।

মে মাসের মধ্যে শ্রমিকের মজুরি ও অধিকার সংক্রান্ত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তিনি।

মে দিবস উপলক্ষে আরেক দলীয় সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করতে সরকার উদাসীন, এমনকি ঈদের বেতন আদায়েও তাদের রাস্তায় নামতে হয়। শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ।

রাজধানীর পরিবাগে ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গণে ‘শ্রম-কর্ম-পেশাজীবীদের ক্ষমতায়নে অংশীদারিত্বের গণতন্ত্র’ শীর্ষক সভার আয়োজন করে যুব বাঙালি। আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে শ্রমিকের শ্রম ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় তাদের কোনও প্রতিনিধিত্ব নেই। এতে তারা মালিক ও পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়েছে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
জামায়াত মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী: শফিকুর রহমান
আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী