‘২৪-এর শহীদদের প্রতি রাষ্ট্র উদাসীন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৫:০০আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৫:০০

২৪-এর শহীদদের প্রতি রাষ্ট্র উদাসীন বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

বুধবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বরিশাল সোসাইটি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। ‘ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেইনের রাস্তা নির্মানসহ বরিশাল বিভাগের দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও প্রয়োজনীয় উন্নয়নের’ দাবিতে ওই মানববন্ধন করা হয়।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকারকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম। বরিশালের শহীদ হোক বা চট্টগ্রাম এবং ঢাকার হোক। আমরা জেনেছি, জুলাই অভ্যুত্থানে বরিশাল বিভাগে ৩৭ এর বেশি শহীদ হয়েছে। আমি কয়েকজনের কবর জিয়ারতও করে এসেছি। তবে দুঃখের বিষয়, লাশ দাফনের সময় প্রশাসন ও অন্তর্বর্তী সরকার যে সব প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, তার কিছুই করেনি। রাষ্ট্র ২৪ এর শহীদদের প্রতি উদাসীন।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘২৪ এর অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ হলো বাংলাদেশ বিনির্মাণের ফাউন্ডেশন। প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কীভাবে ট্রিট করছেন, তাদের জীবন ও মৃত্যুকে আপনারা কীভাবে দেখভাল করছেন, এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না।’  

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা বিভাগ এবং তার অঞ্চলের মানুষকে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কীভাবে দারিদ্র্যসীমা থেকে উঠিয়ে আনা যায়, কীভাবে নাগরিক হিসেবে দেশের মানুষের জীবনকে আরামদায়ক করা যায়, এটাই গণঅভ্যুত্থানের কথা।’

বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ নোমানের সভাপতিত্বে এ সময় এবি পার্টির বরিশাল মহানগরের আহ্বায়ক এম ডি কল্লোল চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন পথপ্রদর্শক: মঞ্জু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনায় ব্যারিস্টার ফুয়াদ
এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে শোকজ করলো ইসি
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু