চিত্রশিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুন: উদীচীর তীব্র নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৯

পহেলা বৈশাখের শোভাযাত্রার জন্য ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের খুঁজে বের করে, দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উদীচীর নেতারা।

সংগঠনের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের সই করা বিবৃতিতে বলা হয়, পহেলা বৈশাখ নববর্ষের শোভাযাত্রায় প্রদর্শনের জন্য ভাস্কর্য নির্মাণের দায়ে ভাস্কর মানবেন্দ্র ঘোষকে ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি জানিয়ে তিনি মঙ্গলবার মানিকগঞ্জ সদর থানায় একটি জিডি করেন।

‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরেও তারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা এধরনের ঘটনা অবলীলায় ঘটানোর সাহস পেয়েছে’, অভিযোগ উদীচীর।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি