শ্রমিক নেতা সেলিম মাহমুদসহ গ্রেফতার শ্রমিকদের মুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ এপ্রিল ২০২৫, ১৯:২৩আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৯:২৩

বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ রবিনাটক্সের গ্রেফতার করা শ্রমিকদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, ‘বারবার শ্রমিকরা নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এবং অপমাণিত হয়েছেন। আর এই বারবার বৈষম্যের শিকার হওয়ার ফলে কিন্তু শ্রমিকরা বারবার আন্দোলনে নেমেছে।’

বাংলাদেশের সব আইনের উৎস হচ্ছে ব্রিটিশ আইন উল্লেখ করে তিনি বলেন, ‘সেই ব্রিটিশ আইনে ছিল রাতের বেলায় কাউকে গ্রেফতার করা যাবে না। কাউকে গ্রেফতার করার আগে সুনির্দিষ্ট গ্রেফতারি পরোয়ানা থাকতে হবে এবং রাতের বেলায় ৯ দিনে তাকে গ্রেফতার করতে হবে। সেলিম রহমানের স্ত্রী এখানে আছেন, সেদিন আইন রক্ষাকারী বাহিনী আইন ভঙ্গকারী বাহিনীতে পরিণত হলেন। সেদিন তারা রাতের বেলা গিয়ে বাড়ির দরজা ভাঙার চেষ্টা করলেন। বাড়ির সব আসবাবপত্র তছনছ করলো। আর এটা করার অধিকার তো কোনও আইনেই নাই। আপনারা আইন ও শৃঙ্খলা রক্ষা করবেন, সেখানে আপনারা আইন ভঙ্গ করলেন এবং শৃঙ্খলা নষ্ট করলেন। মানুষের মানবিক অধিকারকে বিপন্ন করলেন।’

রতন বলেন, ‘সেলিম মাহমুদের যদি কোনও অপরাধ থাকতো, তাকে আপনারা গ্রেফতার করতে পারতেন। কিন্তু তার স্ত্রী এবং সন্তানের সামনে লাঞ্ছনা করলেন, এটা তো আপনারা করতে পারেন না। আর এটা মানবাধিকারের কোন ঘোষণার সঙ্গেই সঙ্গতিপূর্ণ নয়। ফলে আজকে আপনারা মানবাধিকার ভঙ্গকারী বাহিনীতে পরিণত হয়েছেন।’

তিনি বলেন, ‘আজ বলতে চাই, সেলিম মাহমুদ আছে একটা চিত্র। আর এই চিত্রের মধ্যে দিয়ে এই শাসকগোষ্ঠীর রূপটা উন্মোচন হয়ে গেলো। আজ আবারও প্রমাণ হয়ে গেলো। শাসক মালিকদের পক্ষে সবকিছু করতে পারে, কিন্তু শ্রমিকদের পক্ষে তারা কিছুই করবে না।’

বাসদের সহকারী সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সেলিম মাহমুদ এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা বলে আইন দেওয়ার পরে এটা নিয়ে যেমন আমরা পুরো দেশে আন্দোলন গড়ে তুলবো। পাশাপাশি আমরা আদালতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সে ধরনের পদক্ষেপ নেবো।’

সমাবেশে বাসদের অন্য নেতারাও বক্তব্য দেন।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী