আটকের পর ছাত্রলীগ নেতা বললেন ‘আন্দোলনের সময় আমি গ্রাফিতি করেছিলাম’

ইবি প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৭:১৭আপডেট : ২০ মে ২০২৫, ১৭:১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। মঙ্গলবার (২০মে) দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষারত অবস্থায় টিএসসি থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় থানায় সোপর্দ করা হয়।

আটক শাহরিয়ার হিমেল (২২) বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।

জানা গেছে, হিমেল বিভাগের আউটডোর ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্যাম্পাসে এসেছিলেন।

আন্দোলনের সময় ও ৫ আগস্ট পরবর্তী সময়ে ফেসবুকে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়করা। 

আটক শাহরিয়ার হিমেল বলেন, আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের গ্রাফিতি করেছিলাম। এরপরও আমাকে আটক করা হয়েছে। এটা আমার প্রতি অন্যায় হয়েছে।

এ বিষয়ে ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, তাকে শিক্ষার্থীরা থানায় দিয়েছেন। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জেনেছি। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী