মরদেহ পোড়ানোর ঘটনায় ইসলামী গণতান্ত্রিক পার্টির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই নিন্দা জানান পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল।

রাজধানীর মিরপুর ১-এ অনুষ্ঠিত এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন মতিঝিল, মিরপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহের নেতাকর্মীরা।

আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ‘আবারও দেশের বিভিন্ন স্থানে মাজার, খানকায় আক্রমণ করা হচ্ছে। এমনকি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভাও আমরা অনেক জায়গায় করতে পারিনি। গতকাল রাজবাড়িতে একজনের মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, এ ঘটনা জঘন্য পরিচয় দেয়। অথচ আল্লাহ পাক ও তার রসূলের প্রতি সম্মান ও ভয় না থাকার কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) থেকে শিক্ষা নিলাম না।’

এম এ আউয়াল বলেন, ‘ইসলামের প্রকৃত শিক্ষা না থাকায় আজ দেশে হানাহানি বেড়েছে, মব সন্ত্রাস চলছে। অথচ সরকার কেবল কঠোর বিবৃতি দিচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে।’

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় পৃথকভাবে অংশগ্রহণ করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট মাওলানা নুরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, উমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

/এসটিএস/এমএইচআর/
সম্পর্কিত
নির্বাচনে অংশ নেবে না ইসলামী গণতান্ত্রিক পার্টি 
রোজায় দ্রব্যমূল্য কমানোর দাবি ইসলামী গণতান্ত্রিক পার্টির
‘৫০ বছর ধরে কওমি মাদ্রাসায় জাতীয় সংগীত চর্চা হয় না’
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী