বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৫, ১৮:০৪আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৮:০৫

দুর্ঘটনায় বাম পায়ে আঘাত পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার (১১ অক্টোবর) তার বাসভবনে গেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এ সময় জোনায়েদ সাকি ডা. রফিকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরানীগেঞ্জের বাসভবনে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করে ফেরার পথে রাস্তা পার হাওয়ার সময় বাম পায়ে গুরুতর ব্যাথা পান ডা. রফিকুল ইসলাম।

পরে এমআরআই ও এক্স-রে পরীক্ষায় দেখা যায়, তার বাম পায়ের লিগামেন্ট ও টেন্ডনে আঘাত লেগেছে। বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

চিকিৎসকদের পরামর্শে কমপক্ষে তিন সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকতে হবে ডা. রফিকুল ইসলামকে।

/এসটিএস/এম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি