নতুন করে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১০ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১০

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) যুগ্ম মহাসচিব মিতা রহমান বলেছেন, স্বাধীন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের পতন হয়েছে।

তাই নতুন করে কাউকে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।

গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বাংলাদেশ ন্যাপের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মিতা রহমান বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছি। এবার দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিজয়ী হতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতি একটি কঠিন সময় অতিক্রম করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের লক্ষ্যে দেশি-বিদেশি নানা এজেন্ট ও চক্র সক্রিয়ভাবে কাজ করছে। চলমান সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।

তিনি প্রতিহিংসা মুক্ত ও শান্তিপূর্ণ রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে জেবেল রহমান গানি ও গোলাম মোস্তফা ভুইয়ার নেতৃত্বে বাংলাদেশ ন্যাপকে শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ ন্যাপ কৃষি ও পল্লী উন্নয়ন সম্পাদক এ এফ এম শরিফুল আলম, সদস্য মো. লিমন মাহমুদ, মো. সাজ্জাদুল ইসলাম, মো. ইব্ররাহিম, মো. সাকিল আহমেদ, স্বপ্না বেগম প্রমুখ।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সংকটে বাংলাদেশ ন্যাপের উদ্বেগ 
নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান  
সর্বশেষ খবর
অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪
অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪
ঢাকাসহ ৭ জেলায় বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৭ জেলায় বিজিবি মোতায়েন
রোগী এলেই টানাটানি,  দালালদের দাপটে জিম্মি সরকারি হাসপাতাল
রোগী এলেই টানাটানি, দালালদের দাপটে জিম্মি সরকারি হাসপাতাল
এক দশক পর মিলল নথি থেকে হারিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ‘বেবি বোয়িং’
এক দশক পর মিলল নথি থেকে হারিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ‘বেবি বোয়িং’
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান