ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রুমির মৃত্যু স্বাভাবিক নয়: সামান্তা শারমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রুমির মৃত্যুকে স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই। মূলত জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের কোনও ব্যবস্থা রাখা হয়নি। আর সংসদ নির্বাচন এমনভাবে আয়োজন করা হচ্ছে, যেখানে প্রশাসনের কোনও স্পষ্ট রূপরেখা নেই। তাই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের ওপর নানা ধরনের হুমকি আসছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এনসিপি নেত্রী রুমির মরদেহ দেখার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সামান্তা বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে কোনোভাবেই নিরপেক্ষ বলা যায় না। রুমিকে আগে থেকেই হুমকি দেওয়া হয়েছিল এবং তিনি বুলিংয়ের শিকার হয়েছেন। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি।

তিনি অভিযোগ করেন, তার বিপক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে দলগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

এসময় নির্বাচনব্যবস্থা ও সংস্কারের দিকে মনোযোগ দিতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি কোনও তথ্য যেন গোপন করা না হয়, সে দাবিও জানান।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নারীরা সাইবার বুলিংয়ের শিকার হলেও সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। 

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
সায়েদাবাদে দোকান ঝাড়ু দেওয়া নিয়ে ২ নারীর বিবাদ, মারামারিতে একজনের স্বামীর মৃত্যু
ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা